বছরে ৫০ হাজারেরও বেশি কর্মীর প্রয়োজন মন্টেনিগ্রোর। সেই সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। দেশটিতে দক্ষ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ।
বিজ্ঞাপন
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে মন্টেনিগ্রোকে অনুরোধ

বছরে ৫০ হাজারেরও বেশি কর্মীর প্রয়োজন মন্টেনিগ্রোর। সেই সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। দেশটিতে দক্ষ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ।
সোমবর (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিচ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয় পক্ষ পর্যটন, নির্মাণ, আতিথেয়তা (হসপিটালিটি) ও স্বাস্থ্যসেবা খাতের জন্য সরকারি পর্যায়ে (জি-টু-জি ) কর্মী নিয়োগ, সহজতর ওয়ার্ক পারমিট ব্যবস্থা এবং শ্রম অভিবাসন সংক্রান্ত চুক্তির বিষয়ে আলোচনা করেন।
উভয় পক্ষ সংসদীয় কূটনীতি, প্রতিনিধিদলের সফর বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি ‘বাংলাদেশ-মন্টিনিগ্রো সংসদীয় মৈত্রী গ্রুপ’ গঠনের বিষয়ে আলোচনা করে।